হাতিয়ায় আটক রোহিঙ্গা যুবক এখন ভাসানচরে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৩০

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ার চানন্দী ইউনিয়ন থেকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের হাতে আটক রোহিঙ্গা যুবক নুরুল আমিনকে বুধবার দুপুরে ভাসানচরে আত্মীয়ের কাছে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাতিয়া থানার ওসাি মো. আবুল খায়ের। মো. নুরুল আমিন কুতুপালং ক্যাম্প উখিয়া, কক্সবাজারের আশ্রাফ আলীর ছেলে।

হাতিয়া মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবুল হাসান মিয়া জানান, উপজেলার জনতাবাজার ঘাটে রোহিঙ্গা ঐ যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। সে পুলিশকে জানায়, ভাসানচরে তার আত্মীয়ের কাছে যাওয়ার জন্য সে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। বুধবার হাতিয়া থানা পুলিশ তাকে ভাসানচরে তার আত্মীয়ের কাছে নিয়ে যায়।