মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রথম ইভিএম পদ্ধতিতে মধুখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। মধুখালী পৌরসভার নির্বাচনি তপশিল অনুযায়ী মোট ৯টি ওয়ার্ডে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মধুখালী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা আঞ্চলিক কর্মকর্তা মো. এনামুল হক এবং সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, এ পৌরসভায় প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।
উল্লখ্য, ২০১৫ সালের ২৯ মার্চ মধুখালী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
