বরিশাল অফিস
বরিশালে মাস্ক না পরায় ২৭ ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত ১৭ ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যক্তিকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজ জানান, জনস্বার্থে এ অভিযান চলবে।
চার দোকানিকে জরিমানা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে বুধবার মাস্ক না পরায় চার জন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস ঐ জরিমানা করেন। এ সময় তিনি করোনা ভাইরাস থেকে সুরক্ষায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।
