সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় পৌরশহরের ১০টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই স্থাপন করা হবে বলে জানিয়েছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং অন্যান্য সুবিধার জন্য আগামী সাত দিনের মধ্যে এসব ওয়াইফাই হটস্পট স্থাপনের ব্যবস্থা করা হবে। বুধবার সিংড়া পৌরসভায় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন প্রমুখ।
