আইসিএবির সভাপতি হলেন মাহমুদউল হাসান খসরু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৩১

 

মাহমুদউল হাসান খসরু এফসিএ দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এবং সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, মো. আব্দুল কাদের জোয়াদ্দার এফসিএ এবং মারিয়া হাওলাদার এফসিএ সহসভাপতি হিসেবে ২০২১ সালের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই পর্ষদ ২০২১ সালে আইসিএবির পরিচালনা এবং পেশাগত উন্নয়নের জন্য কাজ করবেন। মঙ্গলবার আইসিএবির ২১তম কাউন্সিল সভায় কাউন্সিল সদস্য কর্তৃক ভোটে তারা নির্বাচিত হন। মাহমুদউল হাসান খসরু এফসিএ বর্তমানে এক্সপো গ্রুপ বাংলাদেশ, ডাটাফোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড, ইনফোসাপেক্স লিমিডেট, ফ্রেইট অপশনস লিমিটেড এবং মাসকো ইন্টারন্যাশনাল লিমিটেডের পর্ষদ পরিচালক। সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ বর্তমানে এম এ মালিক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের অংশীদার। মো. আব্দুল কাদের জোয়াদ্দার বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। মারিয়া হাওলাদার এফসিএ, হাওলাদার মারিয়া অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ফার্মের প্রতিষ্ঠাতা। —প্রেস বিজ্ঞপ্তি