ইত্তেফাক রিপোর্ট
অনলাইনের মাধ্যমে শিল্প নিবন্ধনের আবেদনপত্র গ্রহণ করে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহিশল্পের ই-নিবন্ধন প্রদান করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। ফলে ঘরে বসে শিল্পোদ্যোক্তারা শিল্পের নিবন্ধন নিতে পারবেন। মঙ্গলবার বিসিক আইসিটি সেলে শিল্পের ই-নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে ই-নিবন্ধন কার্যক্রম পুরোদমে চালু হবে বলে আশা করছে বিসিক। শিল্প নিবন্ধন সেবা সহজীকরণ ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান শেষে ই-নিবন্ধন পাইলট কার্যক্রম শুরু হয়। বিসিক পরিচালক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
