ফ্রান্সে কপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

বিবিসি

আল্পস পবর্তমালায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মধ্যে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা। বেসরকারি কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় সাভোয়া অঞ্চলের বোনভিলা শহরের কাছে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার নয়, কিন্তু কর্মকর্তারা খারাপ আবহাওয়ার কারণে এটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন। বিপদ সংকেত জানানোর পর পাইলট হেলিকপ্টারটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। ইউরোকপ্টার ইসি ১৩৫ নামে হেলিকপ্টারটি ১ হাজার ৮০০ মিটার ওপর থেকে পড়ে যায়।