গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসটিআই-এর তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন ফি ২৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস বাবদ ৩০ টাকা চাওয়া হয়েছে। চাকরিতে আবেদন ফি বাতিল করার জন্য বেকাররা দীর্ঘদিন থেকে দাবি করে আসছে। নিয়োগ পরীক্ষা নেওয়া সংশিষ্ট কর্মকর্তাদের চাকরির দায়িত্বের মধ্যেই পড়ে; এর জন্য আবার বেকারদের কাছে টাকা নেওয়া কেন? আর টেলিটক সরকারি প্রতিষ্ঠানে হয়েও কেন বেকারদের কাছে প্রতিটা আবেদনে ৩০ টাকা করে নেয়? চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ৫০ টাকা এবং কয়েকটি মন্ত্রণালয় অধিদপ্তর মিলে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে চাকরির পরীক্ষা নেওয়ার আবেদন জানাই।
মোহাম্মদ কামরুল হাসান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
