গাজীপুরে বন বিভাগের গেজেট বাতিল দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৪

গাজীপুর প্রতিনিধি

বন বিভাগের সিএস গেজেট বাতিল ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জসিম উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ মো. আমিন উদ্দিন, শওকত ওসমান সরকার, এমএ ফিরোজ, হারুন অর রশিদ বিএসসি, ওহাব ফকির, রফিকুল ইসলাম মাস্টার, মো. মোহসিন, ডা. হুমায়ুন কবির প্রমুখ। বক্তরা বলেন, যে কোনো মূল্যে আমাদের সম্পদ রক্ষা করা হবে। যতদিন পর্যন্ত বন বিভাগের গেজেট অবমুক্ত করা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা অবিলম্বে এলাকাবাসীর নামে বন বিভাগের দেওয়া হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।