দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
‘প্রধানমন্ত্রীর বারতা নারী পুরুষ সমতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সভাকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মহিলাবিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। সভায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২০ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে ২০-২১ অর্থবছরের জন্য উপজেলা বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত নারীদের পাঁচটি ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
