চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক প্রথম জাতীয় কর্মশালা’ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। করোনা মহামারির কারণে অনলাইন প্ল্যাটফরমে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় পাঁচটি কী নোট স্পিচ, আটটি টেকনিক্যাল সেশন, সাতটি ইনভাইটেড টক্স এবং দুটি টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং এলআইসিটি। কর্মশালা উদ্বোধন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং বর্তমান বাস্তবতায় প্রযুক্তির নতুন ডাইমেনশন। দেশের জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে এসব উন্নত প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
