পানি উন্নয়ন বোর্ড শাখার সভাপতি মিজানুর রহমান সম্পাদক মাহফুজুর রহমান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৮

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শাখার ২০২১ ও ২০২২ মেয়াদের কমিটি গঠন করা হয়। ড. প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী, বাপাউবো কমিটির সভাপতি এবং প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাপাউবো, কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সহসভাপতি হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মো. আমিরুল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাপাউবো এবং ড. প্রকৌশলী জীবন কুমার সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাপাউবো। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রকৌশলী দেওয়ান আইনুল হক, যুগ্ম সম্পাদক; প্রকৌশলী মো. কোহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক; প্রকৌশলী মো. শওকত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক; প্রকৌশলী নিশাত কবীর, অর্থ সম্পাদক; প্রকৌশলী মো. ইমতিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক এবং প্রকৌশলী এটিএম রাশেদুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। —প্রেস বিজ্ঞপ্তি