ইত্তেফাক রিপোর্ট
আজ ১০ ডিসেম্বর। বীর মুক্তিযোদ্ধা শহিদ মুহিবউল্লাহ বীরবিক্রমের শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস পলাশে শাহাদতবরণ করেন তিনি। শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শহিদের গ্রামের বাড়ি শাহেদাপুর কচুয়া ও রূপসা কবরস্থানসংলগ্ন মসজিদে কোরআনখানি মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শহিদের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।
