শোক সংবাদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৮

জন সাহা

নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর এপিএস (বেসরকারি) নেত্রকোনা শহরের পাটপট্টি নিবাসী ঝন্টু সাহার একমাত্র পুত্র অকৃতদার জন সাহা (২৮) গত মঙ্গলবার সকালে ঢাকা নিউরোলজি হাসপাতালে হূদরোগে মারা যান। পিতামাতাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল সন্ধ্যা ৬টায় তার অন্ত্যেষ্টিক্রিয়া নেত্রকোনা মহা শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়। জন সাহার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল এবং উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

 

 

০