বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিলল যুদ্ধকালীন বোমা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় গতকাল বুধবার যুদ্ধকালীন বোমা পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকেরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি দুপুরের দিকে নিষ্ক্রীয় করে।

পরিচালক আরো বলেন, ‘আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ উল্লেখ্য, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দর এলাকার বাইরে।