রাজধানীর উত্তরায় বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাজু উদ্দিন জসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। গত মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায়। এর আগে গত ২২ নভেম্বর ফ্যাক্টরি থেকে কাজ শেষে ফেরার পথে চকবাজার থানাধীন বেগমবাজার এলাকা থেকে ঐ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
