ট্যাক্স ইস্যুতে তদন্তের মুখে পড়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার।যুক্তরাষ্ট্রের ডেলোয়ারের ফেডারেল প্রসিকিউটররা এ নিয়ে তদন্ত করছেন।
এ প্রসঙ্গে হান্টার বাইডেন জানিয়েছেন যে তিনি এই তদন্তকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এই বিষয়টিকে আইনি লড়াইয়ের মাধ্যমে যথাযথভাবে পরিচালনা করবেন বলেও জানিয়েছে বাইডেনপুত্র ।
নির্বাচনি প্রচারণার আগে থেকেই ট্রাম্প ইউক্রেনে জো বাইডেন ও হান্টার বাইডেনের ব্যবসা নিয়ে অভিযোগ করে আসছিলেন।
ইত্তেফাক/এআর
