চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হৃদয় হোসেন নামের ৮ বছরের এক শিশু মারা গেছে। মাঙ্গবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজমুদার বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। নিহত হৃদয় ঢাকা কামরাঙ্গীচর এলাকার আব্দুর রহমান বেপারী ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা থেকে পরিবারের লোকজনের সাথে হাজীগঞ্জের ধড্ডা মজুমদার বাড়িতে বেড়াতে আসে হৃদয় হোসেন। খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজনসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়।
খোঁজা-খুঁজির এক পর্যায়ে হৃদয়কে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান জানান, হৃদয়কে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত শিশুর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআর
