চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়িতা পেলেন বেগম রোকেয়া সম্মাননা। বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
অনুষ্ঠানে টেলিকনফেরান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -৫ হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
জয়িতারা হলেন সফল জননী হিসেবে সাজেদা বেগম, সফল অর্থনৈতিক মিঠু রানী বনিক, শিক্ষা ও চাকুরীতে ডা. মাহবুবা সুলতানা, সমাজ উন্নয়নে খাদিজা আক্তার, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নন্দিতা দাসকে বেগম রোকেয়া সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা কমিশনার( ভূমি) কানিজ ফাতেমা, কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা শিউলি আক্তার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, জয়িতা খাদিজা বেগম, ডা. মাহবুবা সুলতানা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার। অনুষ্ঠানের উপস্থাপনা করেন শ্রাবণী দাস।
ইত্তেফাক/এমআর
