কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে ---------বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২২:৪৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের তৃণমূলপর্যায়ে কৃষকের উত্পাদিত কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতসহ বাজার ব্যবস্থার মানোন্নয়ন এবং উত্পাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা পীরগাছায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পীরগাছা উপজেলাকে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। ইতোমধ্যে মডেল উপজেলা গঠনে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছেন। গতকাল দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে পথসভা ও শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী রহমতের চর দাখিল মাদ্রাসা মাঠে শুভেচ্ছা বিনিময় ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টিপু মুনশি। এ সময় তৃতীয়বারের মতো নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার প্রমুখ।