প্রথমবারের মতো 'দাদু' হলেন ভারতের রিলায়েন্স ইন্ডাসট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। আজ বৃহস্পতিবার বড় ছেলে আকাশ ও শ্লোকা আম্বানি দম্পতির ঘর আলো করে আসে তার প্রথম নাতি।
মুকেশ আম্বানির প্রথম পিতামহ হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তিনি জানান, বৃহস্পতিবার মুম্বাইয়ে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আকাশ ও শ্লোকা আম্বানি। এদিকে প্রথমবার নাতির মুখ দেখে এবং দিরুভাই আম্বানি ও কোকিলাবেন আম্বানির নতুন প্রজন্মকে স্বাগত জানিয়ে খুবই উচ্ছ্বসিত নীতা আম্বানি ও মুকেশ আম্বানি দম্পতিও।
তিনি আরও জানান, মা এবং ছেলে এখন সুস্থ রয়েছেন। নতুন প্রজন্মের আগমনে মেহতা এবং আম্বানি, দুই পরিবাররেই বইছে খুশির রোল।
২০১৯ সালের মার্চে সাত পাঁকে বাধা পড়েন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা। বিয়ের প্রায় দুই বছরের মাথায় প্রথম সন্তানের জন্ম দিলেন এই দম্পতি।
ইত্তেফাক/জেডএইচডি
