সাটুরিয়ায় প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৭:৩৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযুক্ত মামলায় মো: সাজ্জাদুর রহমান খান নামে এক আওয়ামী লীগের নেতাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃত মো: সাজ্জাদুর রহমান খান সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও গোপালপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। 

জানা যায়, ঢাকা তেজগাঁও এলাকায় এক মহিলার জমি প্রতারণার করে মো: সাজ্জাদুর রহমান খান গত ২০০৭ সালে নিজের জমি বলে এক ব্যবসায়ীর কাছে দেড় কোটি টাকায় বিক্রি করেছিলেন। পরে ভুক্তভোগী ওই মহিলা ঢাকার আদালতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ প্রতারণার মামলা দায়ের করেন। এ মামলায় ওয়ারেন্ট হলে সাটুরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

আরো পড়ুনঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,পদ পেতে মরিয়া বিতর্কিতরা

স্থানীয়রা জানান, অন্যের জমি নিজের বলে বিক্রি করাসহ, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মো: সাজ্জাদুর রহমান খানের বিরুদ্ধে একাধিক মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

এ ব্যাপারে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ওয়ারেন্ট হওয়ায় তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


ইত্তেফাক/এমএএম