ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে বরিশালে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর শাহ্ সাজেদা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, নারী নেত্রী খালেদা হক, উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গীর কবির, রফিকুল ইসলাম, রণজিত দত্ত প্রমুখ।
