ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সোনাইকাজী এলাকার মৃত নজীর চেয়ারম্যানের বাড়ি থেকে আবু মুসার বাড়ি হয়ে মিন্টু মেম্বারের বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে শতাধিক নারী-পুরুষ। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আবু মুসা ও রাহিলা বেগম। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরকার জানান, ঐ এলাকার লোকজন দীর্ঘদিন থেকে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলে সড়কটি পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে।
