স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

স্বরূপকাঠিতে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সীমান্তবর্তী গগন গ্রামের আব্দুর রহমান কলেজসংলগ্ন বেলুয়া নদী থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ মো. আউয়াল কবির জানান, লাশ অর্ধগলিত ছিল। নিহতের গায়ে সাদাকালো রঙের একটি জ্যাকেট রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে।