ফুলবাড়ীতে বাংলাদেশ-ভারত সীমান্তের মিরপুর জলেশ্বরী গ্রাম থেকে বৃহস্পতিবার এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বেলাল উদ্দিন(৪০)। তার শরীর থেকে বাঁ হাত বিচ্ছিন্ন ছিল।
নিহতের বড় ভাই আব্দুল জলিল জানান, বেলাল উদ্দিন বুধবার রাতের খাওয়া শেষে বাইরে যায়। রাত ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সীমান্ত এলাকায় বেলালের লাশ পড়ে আছে। লাশ বিজিবির হেফাজতে থাকায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। কে বা কী কারণে তাকে এভাবে হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।
ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, বিজিবির কাছ থেকে বাঁ হাত বিচ্ছিন্ন অবস্থায় বেলালের লাশ গ্রহণ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিচ্ছিন্ন হওয়া বাঁ হাত পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) বলেন, সীমান্তে পড়ে থাকা লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
