হবিগঞ্জে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উত্পাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জে ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে র্যাবের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি বলেন, হবিগঞ্জের বিভিন্ন খাদ্যদ্রব্য উত্পাদনকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও  নোংরা পরিবেশে খাদ্য উত্পাদন, সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে।