বিদ্যুত্স্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

হাজীগঞ্জে বুধবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাকিল হোসেন প্রধানীয়া। উপজেলার ৮ নম্বর হাটিলা টঙ্গীরপাড় ইউনিয়নের বেলঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাকিল বেলঘর প্রধানীয়া বাড়ির শাহ আলমের ছেলে। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।