বৃহস্পতিবার রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করেন সামিট কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আল ইসলাম। উল্লেখ্য যে, সামিট কমিউনিকেশনস লিমিটেড দেশের সর্ববৃহত্ টেলিযোগাযোগ এবং আইসিটি অবকাঠামো প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী ৪৭ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, ইন্টারনেট গেটওয়ে এবং টাওয়ার শেয়ারিং সার্ভিসের মাধ্যমে দেশের উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
