রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকাবাসী দীর্ঘদিন ধরে গ্যাস সমস্যায় ভুগছেন। বছরে বিভিন্ন সময় গ্যাস আসার সময় এক এক রকম থাকে। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সকালে কোনো গ্যাস থাকে না। দুপুর দুটোর দিকে গ্যাস আসে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শুধু রাত ১১টার দিকে গ্যাস আসে। এরপর আবার ভোরে থাকে—সারা দিন গ্যাস পাওয়া যায় না। এই অবস্থা অনেক দিন হলো চলছে, এর কোনো সমাধান হচ্ছে না। স্থানীয় পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা এতে ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শাহ আলম
বাঁশেরপুল, ডেমরা, ঢাকা ১৩৬২
