গাইবান্ধা জেলার বেশিরভাগ লোকজন কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু এই জেলায় নেই কৃষি বিষয়ক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশ গঠনে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে মাত্র দুটি জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে। গাইবান্ধা জেলার শত শত শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় যেতে হয়। এখানকার শিক্ষার্থীদের বাইরের জেলায় গিয়ে লেখাপড়া বেশ ব্যয়বহুল। অনেকেরই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় দারিদ্র্য। তাদের উচ্চশিক্ষার জন্য কৃষিনির্ভর এই জেলায় ‘গাইবান্ধা কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জোর আবেদন জানাই।
ওবাইদুর রহমান
শিক্ষার্থী, ঢাকা কলেজ
