শেখ রাসেলে কিরগিজ ফুটবলার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

গত মৌসুমে বসুন্ধরা কিংসে খেলেছিলেন কিরগিজ ফুটবলার বখতিয়ার। ভালোই খেলেছিলেন তিনি। বসুন্ধরায় কোস্টারিকার কলিন্দ্রেসের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। কলিন্দ্রেস চলে গেছেন। এবার শোনা গেল বখতিয়ার শেখ রাসেলে ক্রীড়াচক্রে খেলবেন। এছাড়াও ব্রাজিল থেকে ফুটবলার আনার চেষ্টা করছে শেখ রাসেলে। তার নাম হুয়ান কার্লো। শেখ রাসেলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়ে গেছে। স্ট্রাইকার পজিশনে খেলা এই ব্রাজিলিয়ান ফুটবলারের ভিডিও দেখে ক্লাব কর্তাদের পছন্দ হয়েছে। হুয়ান কার্লো ঢাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া গতবার মোহামেডানে খেলা নাইজেরিয়ার উহুকে এবার শেখ রাসেলে দেখা যাবে। রহমতগঞ্জে খেলা তাজিকিস্তানের আসরভকেও চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলের কোচ সাইফুল বারী টিটু।