বিভাগীয় ফুটবল ফাইনাল আজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী খেলায় আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে দুই শক্তিধর দল ফেনী ও কক্সবাজার। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৫টায়। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফেনী ৩-১ গোলে পার্বত্য জেলা বান্দরবানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সৈকত জেলা কক্সবাজার ৪-০ গোলে চাঁদপুর জেলার বিরুদ্ধে জিতে ফাইনালে উঠে।