প্রিমিয়ার লিগের পরিত্যক্ত মৌসুমের আগের লিগে আবাহনীর জার্সি গায়ে ঢাকায় খেলেছিলেন আফগান ডিফেন্ডার মাসি সাইঘানি। পরে তিনি চলে গিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইন এফসিতে। এশিয়ান কোটায় সেই ডিফেন্ডার মাসি সাইঘানিকে আবার ফিরিয়ে আনছে আবাহনী। আগের বার ১২ ম্যাচ খেলেছিলেন তিনি। তার নৈপুণ্যে এএফসি কাপে যাওয়ার পথও সহজ হয়েছিল। আগামী বছর আবাহনী এএফসি কাপে খেলবে। সাইঘানি থাকলে রক্ষণ দুর্গ শক্ত থাকবে। জানা গেছে সাইঘানি ছাড়াও আক্রমণভাগে ব্রাজিলিয়ান রাফায়েল ও ফ্রান্সিসকো এবং খেলে যাওয়া হাইতির বেলফোর্টকে নিয়েছে আবাহনী।
