বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কর্তৃক ‘ব্লু-ইকোনমি ইন পোস্ট কোভিড-১৯ এরাঃ রেসিলিয়েন্স স্ট্রাটেজিস ফর দ্য কোস্টাল স্টেটস’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ব্লু-ইকোনমি ক্ষেত্রে আঞ্চলিক ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন এবং মেরিটাইম শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা উপমন্ত্রী তার বক্তব্যে ২০২১ সাল থেকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ডিকেড অব ওশান সায়েন্স-এর ব্যাপারে উল্লেখ করেন এবং এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির তাত্পর্যপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। — প্রেস বিজ্ঞপ্তি
