নূর হোসেন
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন (৭০) বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার বিকালে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও মো. মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশদল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেন।
