আলীনূর রহমান খান সাজু
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক আলীনূর রহমান খান সাজু আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে সাভারের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
