‘মানবাত্মার সার্বিক মুক্তিই নারী মুক্তির শর্ত’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:১২

মানবাত্মার সার্বিক মুক্তিই নারী মুক্তির শর্ত বলে মন্তব্য করেছেন বিজ্ঞজন। গতকাল বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে অনলাইনে আলোচনাসভায় তারা এ মন্তব্য করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়দা পারভিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাকিয়া আনার কলি, অ্যাডভোকেট ফৌজিয়া বেগম, অ্যাডভোকেট হাসনা বেগম, অ্যাডভোকেট নিঘাত সীমা, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, অ্যাডভোকেট রওশন আরা বেগম ও অ্যাডভোকেট ফেরদৌস নিগার প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডভোকেট জাহান আরা বেগম শিখা। অনুষ্ঠানে বেগম রোকেয়া থেকে শুরু করে বর্তমান নারীদের অবস্থান এবং অধিকারের বিষয়টিও উঠে আসে।