ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদের তৃতীয় দিনে ৯১১টি অবৈধ দোকানের মধ্যে আরো ২০০টি উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। তিন দিনে প্রায় সাড়ে ৪০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান চলে। তিন দিনে এই অভিযান শেষ না হওয়ায় আগামী রবিবার ফের অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএসসিসি কর্মকর্তারা।
