আড়াইহাজারে ৩ হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে লাইনগুলো বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাসলাইন ব্যবহার করার কারণে তিন জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, অভিযানের সময় উপজেলার লাসরদী গোয়ালপাড়া, দক্ষিণ পাড়া ও দিঘির পাড় এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার করা ৩ হাজার লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
