সাংবাদিক হত্যা মামলায় ভারতের স্বঘোষিত ধর্মগুরু রামরহিমের যাবজ্জীবন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০০:৩৯

সাংবাদিক খুনের ঘটনায় ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল দেশটির একটি বিশেষ আদালত। তার সঙ্গেই অন্য তিন অভিযুক্তকেও যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক। ২০০২ সালে নিজের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয় ‘পুরা সাচ’ সংবাদপত্রের মালিক রামচন্দ্র ছত্রপতিকে। হরিয়ানার সিরসায় ডেরায় মহিলাদের উপর রাম রহিমের যৌন অত্যাচার নিয়ে টানা খবর প্রকাশ করেছিলেন তিনি। সেই কারনেই তাকে হত্যা করা হয় বলে প্রমাণিত হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া