কলম্বিয়ার রাজধানী বোগোটায় বড় ধরনের এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র। শহরের দক্ষিণে একটি পুলিশ একাডেমিতে বৃহস্পতিবার এ বিস্ফোরণে আরো ১০ জন আহত হয়েছে। একাডেমির আশেপাশের এলাকায় কয়েকটি এপার্টমেন্টের জানালাও বিস্ফোরণে উড়ে গেছে। একটি গাড়ি একাডেমি প্রাঙ্গণে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়। -বিবিসি
