মানবাধিকার সুরক্ষায় আসকের ১২ দফা দাবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:৩০

নারী ও শিশুর ওপর সহিংসতা বন্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার এবং নারীর প্রতি সব বৈষম্য নিরসন সংক্রান্ত সিডও সনদের ধারা ২ এবং ১৬(গ) থেকে আপত্তি প্রত্যাহার করাসহ মানবাধিকার রক্ষায় ১২ দফা দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আন্তর্জতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকার আসাদগেট-সংলগ্ন মিরপুর রোডে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসকের সিনিয়র উপপরিচালক নিনা গোস্বামী, সিনিয়র সমন্বয়কারী, আবু আহমেদ ফয়জুল কবির, দিলীপ পাল, সমন্বয়কারী রোকনুজ্জামান, সহসমন্বয়কারী অনির্বাণ সাহা, তামান্না হক রীতি প্রমুখ।

মানববন্ধনে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, গুম, অপহরণ, মত প্রকাশের অধিকার খর্ব; ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।