জ্ঞান ফিরলেও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের সংকট কাটেনি। তবে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তার চিকিত্সায় ১১ সদস্যের মেডিক্যাল টিম গঠিত হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় গত বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যাকে কলকাতার উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি করা হয়। সেই সময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। শুরুতে তাকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে দেওয়া হয় ভেন্টিলেশনে। এরপর তার জ্ঞান ফেরে। খাওয়ানো হচ্ছে রাইলস টিউব দিয়ে, দেওয়া হচ্ছে ইন্টরা ভেনাস এন্টিবিওটিক ও স্টেরয়েড।
হাসপাতাল সূত্রে খবর, তার রক্তে পটাশিয়াম, শ্বেতকণিকার মাত্রা নিয়ে চিন্তিত চিকিত্সকেরা। কমেছে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ। ভর্তির সময় অক্সিজেনের মাত্রা ছিল ৭০ শতাংশ, যা বেড়ে ৯৫-এর আশপাশে ঘোরাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ৯৮ বা তার আশপাশে থাকে।
