লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় বিদায়ি প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও সাবেক তিন মন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। গত আগস্টের বিস্ফোরণে তাদের অবহেলা ছিল বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এতে কয়েকশ মানুষের প্রাণ গিয়েছিল। তদন্তের দায়িত্বে থাকা বিচারক ফাডি সাবান গতকাল প্রধানমন্ত্রী দিয়াব, সাবেক গণপূর্তমন্ত্রী ঘাজি জেইতার ও ইউসুফ ফেনিয়ানস এবং সাবেক অর্থমন্ত্রী আলী হাসান খলিলকে অভিযুক্ত করেছেন। ইতিমধ্যে বিচারক তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। —আলজাজিরা
