ভ্যাকসিন সংরক্ষণে সাড়ে ১০ হাজার ফ্রিজ কিনছে জাপান

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৮:১২

মরণপঘাতী করোনা ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন সংরক্ষণে সাড়ে ১০ হাজার ফ্রিজ কেনার উদ্যোগ নিয়েছে জাপান। সেইসঙ্গে বিপুল পরিমাণ শুকনো বরফ ক্রয়ের কথাও ভাবছে দেশটি। গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা যায়, ফাইজার ইনকরপোরেশেন, অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এবং মডার্না ইনকরপোরেশনের কাছ থেকে মোট ২৯০ মিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে জাপান সরকার। সে মোতাবেক জাপানের প্রত্যেক নাগরিক ২টি করে ডোজ পাচ্ছে।

ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকা মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। আর মডার্নার টিকা রাখতে হয় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর ফলে অনেক দেশের জন্যই এসব টিকা পরিবহন, সংরক্ষণ ও বিতরণের বড় ধরনের মুশকিলে পড়তে হবে মনে করা হচ্ছে। আর এরকম ঝামেলা এড়াতেই আগেভাগেই বিপুল সংখ্যক ফ্রিজ কেনার পরিকল্পনা হাতে নিয়েছে টোকিও।

ইত্তেফাক/টিআর