ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন জরুরি অনুমোদনের পক্ষে সমর্থন দিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার ২২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের একটি বৈঠকে ভ্যাকসিনটির জরুরি অনুমোদনের পক্ষে সমর্থন দিয়েছেন বিশেষজ্ঞরা ।
এমন এক সময় এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়া হলো যখন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও অধিক মানুষ প্রাণ হারালো এবং এতে দেশটির মোট মৃত্যু সংখ্যা ৩ লাখের মাইল ফলকের দিকে এগিয়ে চলছে।এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।
আরো পড়ুন: মহামারিতে কার্বন নিঃসরণ রেকর্ড পরিমাণ কমেছে
কানাডা, বাহরাইন এবং সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। ভ্যাকসিন সংগ্রহে সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এএফডিএ) আয়োজিত সভায় বিশেষজ্ঞদের ১৭ টি ভোটের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পায় ফাইজার। ১৬ বছর বয়সের ঊর্ধ্বে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের সমর্থন দিয়েছেন তারা
ইত্তেফাক/এএইচপি
