মুহম্মদ আনিসুল হক
১২ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩। শুভ বার :বৃহস্পতি। শুভ রত্ন :পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা হতে পারে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। অসুস্থ হতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
