জিমি লাইর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২০:৫৩

বিবিসি

বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের সন্দেহে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী                   এবং মিডিয়া টাইকুন জিমি লাইয়ের বিরুদ্ধে হংকংয়ে চীনের জারি করা নতুন  জাতীয় নিরাপত্তা আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে শুক্রবার জিমি লাইয়ের মালিকানার পত্রিকা ‘অ্যাপেল ডেইলি’ এ খবর জানিয়েছে।

চীনা কর্তৃপক্ষের তীব্র সমালোচকদের একজন লাই। হংকংয়ে বাড়তে থাকা চীনবিরোধিতা দমনে গত জুনে বেইজিং সেখানে জাতীয় নিরাপত্তা আইন নামে একটি কঠোর আইন জারি করে। ঐ আইনের অধীনে হংকংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে লাই তাদের মধ্যে সব থেকে প্রভাবশালী। গত আগস্টে ২০০ পুলিশের এক বিশাল বাহিনী লাইয়ের কার্যালয় ঘিরে ফেলে তাকে গ্রেফতার করে। হংকং পুলিশ পরে জানায়, তারা ৯ জন পুরুষ এক এক জন নারীকে ‘বিদেশি দেশ বা বহিঃশক্তির সঙ্গে আঁতাঁত করে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলার চেষ্টা এবং প্রতারণার ষড়যন্ত্র করছেন’ সন্দেহে গ্রেফতার করেছে।