কলম্বিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১০

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১২:০৫

কলম্বিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।  

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কলম্বিয়ার রাজধানী বোগোতার পুলিশ একাডেমির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়৷ এতে কমপক্ষে ১০ জন মারা যায়। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।     

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, বোমা হামলায় কমপক্ষে ৫৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।  

আরো পড়ুন: লোকসভায় বিজেপি এবার ১২৫ আসনের বেশি পাবে না: মমতা

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশেপাশের বহু বাড়ির  জানলার কাচও ভেঙে গিছে৷

 এখন পর্যন্ত এই হামলার দায় কোন সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি। 

ইত্তেফাক/এসআর